চিহ্নিত সন্ত্রাসীরা আমেরিকা প্রবাসী জিহাদী হাসানের মালিকানাধীন ভূমিতে নির্মিত মামার ঔষধের গুদাম ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ৭ লাখ টাকা ক্ষতি সাধন ও বিভিন্ন প্রকারের নামীদামী ২লাখ টাকার ঔষধ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় নারীসহ ৪ জনের নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় শুক্রবার মামলা করেন।
মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন,একই এলাকার মৃত রহিম দফাদারের ছেলে ইউনুস আলী, ইউনুস আলীর ছেলে সোহান হোসেন, ইউনুস আলীর স্ত্রী মোছাঃ সাবিহা খাতুনসহ অজ্ঞাতনামা ৫/৭জন। এ ঘটনায় পুলিশ সোহাগ হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে ইব্রাহিম বাদি হয়ে উল্লেখিত আসামীদের নামে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি বলেন,রুপদিয়া বাজারে বাদির একটি ঔষদের দোকান আছে। উক্ত ঔষধের দোকানের গুদামজাতকৃত ঔষধপত্র চাউলিয়া শস্য গুদাম গোডাউনের পশ্চিম পাশের আমেরিকা প্রবাসী বাদির ভাগ্নে জিহাদী হাসানের জায়গায় ঔষধের গুদাম হিসেবে ব্যবহার করে।
বাদির ভাগ্নে জিহাদী হাসান আমেরিকা প্রবাসী হওয়ায় চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে উক্ত জায়গাটি বিভিন্ন সময়ে অবৈধভাবে জবর দখল করার জন্য গত ২৮ অক্টোবর রাত দেড়টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী উক্ত গুদামে হামলা চালিয়ে ভাংচুর করে ৭লাখ টাকা ক্ষতি সাধন করে। এ সময় উক্ত গুদামের মধ্যে থাকা ২লাখ টাকা মূল্যের ঔষধ চুরি নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে তাদেরকে মারপিটসহ বাদি ও স্থানীয় লোকজনকে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। আসামীরা বাদির ভাগ্নের উক্ত জায়গা জবর দখল করতে পারে বলে বাদি মামলায় আশংকা প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় আসামী সোহাগ হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

No comments:
Post a Comment